জীবননগরে রেললাইনের অংশ ভেঙে ঝুঁকিতে ট্রেন চলাচল

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৯

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ফার্মগেট এলাকায় রেললাইনের একটি অংশ ভেঙে ছিটকে গেছে। ক্ষতিগ্রস্ত লাইনের ওপর দিয়েই ট্রেন চলাচল করায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার (২৯ ফেব্রুয়ারি) সকালে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস উথলী ফার্মগেট অতিক্রম করার সময় লাইনের প্রায় ৬ ইঞ্চি অংশ ভেঙে দূরে ছিটকে পড়ে। তবে ট্রেনটি নিরাপদে চলে যায়।

উথলী ফার্মগেটে দায়িত্বরত গেটম্যান অচিন্ত্য সাহা জানান, ট্রেনটি পার হওয়ার সময় বিকট শব্দ হয় এবং রেললাইনের একটি অংশ ভেঙে দূরে ছিটকে পড়ে। বিষয়টি সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

খবর পেয়ে বাংলাদেশ রেলওয়ে–এর মোবারকগঞ্জ প্রকৌশল বিভাগ থেকে উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি দল দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মেরামত কাজ শুরু করে।

ইত্তেফাক/এএইচপি