নারায়ণগঞ্জের বন্দর ফাঁকা গুলি ছুড়ে রনি নামে এক এজেন্ট কর্মীর কাছ থেকে ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে বন্দর থানার মদনগঞ্জ টু মদনপুর সড়কের লক্ষনখোলা অক্সিজেন ফ্যাক্টরির সামনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ছিনতাইয়ের শিকার বিকাশ এজেন্ট রনি (৩৪) বন্দরের নবীগঞ্জ এলাকার রমজান আলীর ছেলে।
বিকাশ এজেন্ট রনি জানান, ব্যাংক থেকে টাকা তুলে দোকানে দেওয়ার জন্য মোটরসাইকেল যাওয়ার পথে বন্দরে মদনপুর টু মদনগঞ্জ সড়কের লক্ষনখোলা অক্সিজেন ফ্যাক্টরি সামনে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী আরেকটি মোটরসাইকেলে এসে তার পথরোধ করে। পরে পিস্তল ঠেকিয়ে ভয় দেখানোর এক পর্যায়ে তারা তাকে মারধর করে। একপর্যায়ে ফাঁকা গুলি চালিয়ে ব্যাগে রাখা নগদ ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশ্রাফ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরির্দশন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

স্টাফদের হাত-পা বেঁধে নারায়ণগঞ্জে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতি