গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সুমন শেখ নামে এক ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এই ঘটনার খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তবে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য জানা যায়নি। এর আগে সোমবার দিবাগত রাত ৯টায় উপজেলার পিঞ্জুরী গ্রামের ওই বাড়িটি লক্ষ্য করে দুর্বৃত্তরা চার রাউন্ড গুলি ছুড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী সুমন শেখ।
ব্যবসায়ী সুমন শেখ বলেন, সোমবার দিবাগত রাত ৯টায় আমি তারাবির নামাজ শেষে বাড়ির নিচতলায় বসে খাবার খাচ্ছিলাম। এ সময় দ্বিতীয় তলায় চারটি বিকট শব্দ হয়। আমি দোতলায় গিয়ে আমার বেডরুমের গ্লাস ভাঙা এবং চারটি ছিদ্র দেখতে পাই। সঙ্গে সঙ্গে আমি পুলিশকে খবর দেই। পুলিশ এসে ঘটনাস্থল দেখে গেছে। আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তা নিয়ে আতঙ্কে আছি।
কোটালীপাড়া থানার ওসি মো. রিয়াদ মাহমুদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এই ব্যাপারে এখন আমি কোনো মন্তব্য করবো না।’

গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১০