দুই সচিবের দপ্তর বদল

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৭

সরকার দুই সচিবের দপ্তর পরিবর্তন করেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনের অনুসারে, সরকারি কর্ম কমিশনের সচিব মো. আব্দুর রহমান তরফদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে সরকারি কর্ম কমিশনের সচিব পদে বদলি করা হয়েছে।

ইত্তেফাক/এসজেএস