ব্যবসায়িক সংশ্লিষ্টতা থেকে সরেই গভর্নরের দায়িত্বে মোস্তাকুর রহমান: মুখপাত্র

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৮

ব্যবসায়িক সংশ্লিষ্টতা থেকে সরে এসেই গভর্নরের দায়িত্ব গ্রহণ করেছেন মোস্তাকুর রহমান বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে নতুন গভর্নরের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মুখপাত্র বলেন, গভর্নরের মূল উদ্দেশ্য কর্মসংস্থান সৃষ্টি করা। উচ্চ সুদের হার ও মূল্যস্ফীতি বৈঠকে গুরুত্ব পেয়েছে।

তিনি আরও জানান, মূল্যস্থিতি (প্রাইস স্ট্যাবিলিটি) বজায় রেখে কীভাবে সুদের হার শিথিল করা যায় সে বিষয়ে গুরুত্ব দিয়েছেন গভর্নর। সুশাসন প্রতিষ্ঠার ধারাবাহিকতা বজায় থাকবে বলেও জানান আরিফ হোসেন খান। 

তিনি বলেন, ‘বিভিন্ন দফতরের সঙ্গে সমন্বয় রেখে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন গভর্নর। দফতরগুলো অ-সমন্বয়ের কারণে সরকার যেন কোনো চ্যালেঞ্জে না পড়ে সেদিকে গুরুত্ব দেয়ার বিষয়েও কথা হয়েছে।’

ইত্তেফাক/এসজেএস