জামালপুরের ইসলামপুরে দেহবিহীন মস্তক উদ্ধার

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ০০:১৬

জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের শাখা উত্তর দরিয়াবাদ এলাকা থেকে দেহবিহীন একটি মস্তক উদ্ধার করেছে ইসলামপুর থানা পুলিশ। রবিবার দুপুরে স্থানীয় লোকজন মস্তকটি দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মস্তক উদ্ধার ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 

আরও পড়ুন: জামালপুরের মেলান্দহে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

ইসলামপুর থানার ওসি আব্দুল্লা-আল-মামুন জানান, উদ্ধারকৃত মস্তকটি উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া গ্রামের মৃত ইয়াছিন উদ্দিনের ছেলে হাসেন আলীর (৫২) বলে জানা গেছে।

ইত্তেফাক/নূহু