সিরাজগঞ্জে ইভটিজিংয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৮

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা-এ ইভটিজিংয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে শাহ আলম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি)  রাতের সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়। তিনি রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে রশিদপুর উত্তরপাড়া এলাকায় গিয়ে আড্ডা দিতেন এবং স্থানীয় মেয়েদের উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে রশিদপুর গ্রামের লোকজন তাদের একাধিকবার সতর্ক করেন।

এ ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে রশিদপুর গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ। পরে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বেধে যায়। এতে রশিদপুর উত্তরপাড়ার কয়েকজন আহত হন। গুরুতর আহত শাহ আলমকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি ঘটে। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল জোরদার করে।

এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়টি আমরা জেনেছি। এখনো কোনো পক্ষ মামলা করেনি।

ইত্তেফাক/এএইচপি