ইসরায়েলি হামলায় ইরানের প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী নিহত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৭

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলা হয়েছে। এতে পাঁচজন শিক্ষার্থী নিহত হয়েছে। কোনো আহতের খবর পাওয়া যায়নি।

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালায়। এরপর ইরানের পূর্ব ও পশ্চিমাঅঞ্চলসহ তেহরানের প্রাণকেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উড়তে দেখা গেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে, ইরানজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান বাহিনীর হামলা চলমান রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী এটি অব্যাহত থাকবে।

অন্যদিকে সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইন জুড়ে অবস্থিত বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান।

ইত্তেফাক/এমএএম