গোবিন্দগঞ্জে দুই ট্রাকে সংঘর্ষে চালক নিহত

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১২:২১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তপন মিয়া (২৭) নামের একট্রাক চালক নিহত হয়েছেন। রবিবার রাত দেড়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা গুপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তপন মিয়া নীলফামারি জেলার লক্ষীচাপ ইউপির সহদেব বড়গাছা গ্রামের আকবর আলীর ছেলে।

আরও পড়ুন: ডেঙ্গু পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে : স্বাস্থ্যমন্ত্রী

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, রবিবার রাত আনমুানিক দেড়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা গুপীনাথপুর নামক স্থানে বগুড়াগামী ট্রাক (ঢাকামেট্রো-ট ২২-০০২৯) এর সাথে বিপরীত মুখি নীলফামারীগামী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৩- ০৬০৫) এর মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নীলফামারীগামী ট্রাকের চালক তপন মিয়া  ঘটনাস্থলেই মারা যান।

ইত্তেফাক/এমআরএম