পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)। তবে একজন মার্কিন কর্মকর্তা আল-জাজিরাকে জানিয়েছেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলা আব্রাহাম লিংকনকে আঘাত করেনি ও রণতরীটি স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তিনি কর্মকর্তা বলেন, ক্ষেপণাস্ত্রটি জাহাজ পর্যন্ত পৌঁছায়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও ঘটেনি।
এর আগে, এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর উপসাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের ওপর হামলা চালানো হয়েছে। আব্রাহাম লিংকনকে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।’
