রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং মার্কিন সামরিক ঘাঁটি প্রিন্স সুলতার এয়ারবেস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে ক্ষেপণাস্ত্র সৌদি আরব প্রতিহত করেছে বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র। খবর এএফপি’র।
তিনি বলেন, রোববার সকালে রিয়াদ বিমানবন্দর ও প্রিন্স সুলতান এয়ারবেসের কাছে ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ফলে বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতিও হয়নি।
বিমানবন্দরের কাছে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেখেছেন এবং শুনতে পেয়েছেন।
দুবাই, আবুধাবি, কুয়েত সিটি এবং মানামা বিমানবন্দরও ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
সৌদি আরবে মার্কিন ঘাঁটি ও সামরিক সদস্যরা অবস্থান করলেও বৃহত্তর সামরিক স্থাপনাগুলো রয়েছে বাহরাইন ও কাতারে।
