যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হামলা চালিয়ে মার্কিন বাহিনী ইরানের নৌবাহিনীর অন্তত ৯টি জাহাজ ধ্বংস ও ডুবিয়ে দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। ট্রাম্প দাবি করেছেন, ৯টি জাহাজের মধ্যে ‘কয়েকটি বেশ বড় এবং গুরুত্বপূর্ণ।’
তিনি লিখেছেন, ‘আমি এইমাত্র খবর পেলাম যে আমরা ইরানের ৯টি যুদ্ধজাহাজ ধ্বংস করে ডুবিয়ে দিয়েছি, যার মধ্যে বেশ কয়েকটি বেশ বড় এবং গুরুত্বপূর্ণ ছিল। আমরা বাকিগুলোর পেছনেও লেগেছি—সেগুলোও খুব শীঘ্রই সমুদ্রের তলদেশে গিয়ে জমা হবে! আলাদা আরেকটি হামলায় আমরা তাদের নৌ-সদর দপ্তরও প্রায় তছনছ করে দিয়েছি।’
ব্যঙ্গাত্মক ভঙ্গিতে পোস্টের শেষে ট্রাম্প লেখেন, ‘এ ছাড়া তাদের নৌবাহিনী খুব ভালোই করছে!’
রোববার (১ মার্চ) রাতে আল-জাজিরা জানিয়েছে, ট্রাম্পের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বতন্ত্রভাবে এসব তথ্য যাচাই করাও সম্ভব হয়নি। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক পাল্টাপাল্টি অবস্থান জোরদার হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে।
সূত্র: আল-জাজিরা
