জর্ডানের আকাশসীমা সন্ধ্যা ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে

আপডেট : ০২ মার্চ ২০২৬, ১৮:৪০

জর্ডানের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক কমিশন জানিয়েছে, স্থানীয় সময় প্রতিদিন সন্ধ্যা ৬টা (১৫:০০ জিএমটি) থেকে সকাল ৯টা (০৬:০০ জিএমটি) পর্যন্ত দেশের আকাশসীমা সব ধরনের উড়োজাহাজের জন্য বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলেও জানানো হয়।

ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ঝুঁকি মূল্যায়নের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইত্তেফাক/এমএএস