পবিত্র ঈদ-উল-আজহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার ছুটি শুরু হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। ১৯ আগস্ট পর্যন্ত মোট ১৪ দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম।
পবিত্র ঈদ-উল-আযহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ৬ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ১৬ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। ক্লাস-পরীক্ষা শুরু হবে আগামী ২০ আগস্ট থেকে।
আরও পড়ুন : চিলমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
এদিকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে হল প্রশাসন। হলগুলো আগামী ১৭ আগস্ট খোলা হবে। নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ মো. সাদেকুজ্জামান বলেন, ৬ আগস্ট দুপুরের মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে বলা হয়েছে।
ইত্তেফাক/কেআই
