ইরানে হামলা গাজা থেকে দৃষ্টি সরানোর কৌশল: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১৯:৪৮

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ অভিযোগ করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে হামলা চালিয়ে গাজা থেকে আন্তর্জাতিক দৃষ্টি সরানোর চেষ্টা করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। 

খাজা আসিফ বলেন, ‘এখন আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি ইরানের দিকে। এতে নেতানিয়াহু গাজা ও পশ্চিম তীরে তার কথিত গণহত্যার এজেন্ডা নির্বিঘ্নে এগিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন।’

ইত্তেফাক/এসজেএস