উপসাগরীয় দেশগুলোতে ইরানের আক্রমণ 'অবিশ্বাস্যরকম ভুল কৌশল': তুরস্ক

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০১:৩৪

উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের সাম্প্রতিক হামলাকে একটি ‘অবিশ্বাস্য রকমের ভুল কৌশল’ হিসেবে অভিহিত করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে ইরান যে পাল্টা হামলা চালাচ্ছে, তা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে বলে মন্তব্য করেছেন তিনি।

হাকান ফিদান বলেন, ‘উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের এই নির্বিচার বোমা হামলা একটি অবিশ্বাস্য রকমের ভুল কৌশল।’ তিনি আরও অভিযোগ করেন যে, তেহরান বর্তমানে এমন এক নীতি গ্রহণ করেছে যেখানে তাদের মনোভাব অনেকটা এমন, ‘আমি যদি ডুবে যাই, তবে পুরো অঞ্চলকেও ডুবিয়ে ছাড়ব।’

তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরান যদি এভাবে হামলা অব্যাহত রাখে, তবে আক্রান্ত দেশগুলো দীর্ঘসময় নীরব থাকতে পারবে না। হাকান ফিদানের মতে, এই ধরনের পদক্ষেপ পুরো অঞ্চলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি করছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

ইত্তেফাক/এনএন