ইরানজুড়ে ইসরায়েলি বাহিনীর নতুন হামলার ঝড়, হুহু করে বাড়ছে প্রাণহানি 

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৮:৩০

ইরানের রাজধানী তেহরানে নতুন করে সিরিজ হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, আইডিএফ তেহরানজুড়ে ইরানি রেজিমের সামরিক স্থাপনা লক্ষ্য করে অতিরিক্ত সিরিজ হামলা শুরু করেছে। 

তবে তেহরানের ঠিক কোথায় কোথায় নতুন করে হামলা হবে-সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েলি বাহিনী। 

ইরানে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। ছবি সংগৃহীত

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, তাদের সাংবাদিকরা বুধবার রাতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। 

 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রথম ধাপেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ কর্মকর্তা কমান্ডার নিহত হয়। 

ইত্তেফাক/এসআর