ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে এক পরিবারের ৪ জনসহ নিহত ৬

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৬:২৪

দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামে ইসরায়েলি হামলায় এক পরিবারের চারজনসহ ৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি। খবর আল-জাজিরার।

দক্ষিণ লেবাননের কফার তেবনিতের কাছে একটি গ্রামে দুই শিশু ও তাদের বাবা-মা নিহত হয়েছেন। আর নাবাতিয়েহ অঞ্চলে আরেকটি হামলায় একটি গ্রামের মেয়র ও তার স্ত্রী নিহত হয়েছেন।

ইত্তেফাক/এমএএস