পারস্য উপসাগরে মার্কিন তেল ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৭:৪২

পারস্য উপসাগরে একটি মার্কিন তেল ট্যাংকারে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)।

বৃহস্পতিবার (৫ মার্চ) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা’র বরাতে এ খবর জানায় আল-জাজিরা।

আইআরজিসির জনসংযোগ বিভাগের বিবৃতিতে তারা জানায়, ইরানের নৌবাহিনী সফলভাবে একটি আমেরিকান তেল ট্যাংকারে হামলা চালিয়েছে।

এর বাইরে এ বিষয়ে আর কোনও তথ্য দেয়নি ইরনা।

ইত্তেফাক/এমএএস