আজারবাইজানে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল ইরান

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৯:৩১

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, আজারবাইজানের স্বায়ত্তশাসিত অঞ্চল নাখচিভানে ইরানি ড্রোন হামলা হয়েছে এমন অভিযোগ সঠিক নয়। 

এর আগে আজারবাইজান জানায়, দুটি ইরানি ড্রোন তাদের স্বায়ত্তশাসিত নাখচিভান অঞ্চলে আঘাত হেনেছে, যার মধ্যে একটি বিমানবন্দরের ভবন ছিল। এজন্য তেহরানের রাষ্ট্রদূতকে তলবও করেছিল বাকু। 

ঘারিবাবাদি ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান আজারবাইজান প্রজাতন্ত্রকে লক্ষ্যবস্তু করেনি। আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করি না।’

তিনি আরও বলেন, ইরানের নীতি হলো কেবল এ অঞ্চলে সক্রিয় তার ‘শত্রুদের সামরিক ঘাঁটিগুলোতে’ হামলা চালানো, যেগুলো ইরানকে আক্রমণ করার জন্য ব্যবহৃত হয়। যার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ঘাঁটিগুলো অন্তর্ভুক্ত।

ইত্তেফাক/এসজেএস