আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, স্বায়ত্তশাসিত নাখচিভানে একটি ড্রোনের আঘাতে দুইজন আহত হয়েছে। এ হামলার জন্য ইরানকে ক্ষমা চাইতে হবে এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।
প্রেসিডেন্টের ওয়েবসাইটে পোস্ট করা এক বক্তব্যে আলিয়েভ জানান, তিনি এই ঘটনার পর একটি বৈঠক ডেকেছেন। বৈঠকে তিনি বলেন, নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দর, বিমানবন্দরের টার্মিনাল ভবন, একটি স্কুল এবং অন্যান্য এলাকায় আগুনে লেগেছে।
এক বিবৃতিতে আলিয়েভ বলেন, নাখচিভান আজারবাইজানের স্বায়ত্তশাসিত ভূখণ্ড। ইরানের মানুষহীন ড্রোনের আঘাতে সেখানে আগুন লেগে যায়। হামলার লক্ষ্য ছিল বেসামরিক স্থাপনা।
তিনি বলেন, আজারবাইজান এই কদর্য সন্ত্রাসী কর্মকাণ্ডকে শক্তভাবে নিন্দা জানাচ্ছে এবং যারা এটি করেছে তাদেরকে অতিদ্রুত জবাবদিহিতার আওতায় আনতে হবে।
ঘটনার পর আজারবাইজানের রাজধানী বাকুতে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূতকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে। তবে ইরান অভিযোগ অস্বীকার করে এ হামলা চালায়নি বলে জানিয়েছে

