পাকিস্তান সিরিজের দল ঘোষণা, বাদ জাকের-সোহান

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ২১:০০

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। বৃহস্পতিবার (৫ মার্চ) আসন্ন এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দীর্ঘদিন পর দলে ফিরেছেন আফিফ হোসেন। অন্যদিকে, সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক ও শামীম পাটোয়ারী।

Afif Hossain's quick innings wasn't enough for Bangladesh , New Zealand vs Bangladesh, 1st ODI, Dunedin, December 17, 2023

আগামী ১১ মার্চ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। এরপর ১৩ এবং ১৫ মার্চ বাকী দুই ওয়ানডে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সব ম্যাচই শুরু হবে দুপুর ২.১৫ মিনিট থেকে।

বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

ইত্তেফাক/জেডএইচ