যুদ্ধে প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১৬:০৯

যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় ব্যয় হয়েছে আনুমানিক ৩.৭ বিলিয়ন ডলার, অর্থাৎ প্রতিদিন প্রায় ৮৯১.৪ মিলিয়ন ডলার। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইনটারন্যাশনাল স্টাডিসের এক বিশ্লেষণে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, সংঘাতের প্রাথমিক পর্যায়ে সাধারণত উন্নত প্রযুক্তির এবং অত্যন্ত ব্যয়বহুল অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করা হয়, ফলে খরচও তুলনামূলকভাবে বেশি হয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট ইঙ্গিত দিয়েছেন, এই যুদ্ধ কয়েক সপ্তাহ পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। সে ক্ষেত্রে বর্তমান বাজেটের বাইরে গিয়ে পেন্টাগনকে অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন হতে পারে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

ইত্তেফাক/কেএইচ