দেশের বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে : প্রতিমন্ত্রী ইশরাক

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১৬:১৩

রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

শনিবার (৭ মার্চ) সকালে রাজধানীর শ্যামবাজারে এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে পাইকারি ও খুচরা বাজার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে কেউ যাতে অবৈধভাবে পণ্য মজুত করে বাজার অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, গ্যাস সংকট নিরসনে সরকার কাজ করছে এবং ঈদের আগেই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

ইত্তেফাক/এসএ