সাম্প্রতিক সংঘাতে মার্কিন বাহিনী ৪২টি ইরানি নৌযান ধ্বংস করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৭ মার্চ) ফ্লোরিডায় এক অনুষ্ঠানে ট্রাম্প এ দাবি করেন। খবর আল-জাজিরার।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের ওপর মার্কিন হামলায় দেশটির সামরিক ক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং টেলিযোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। দেশটির বিমানবাহিনীর সক্ষমতা ও টেলিযোগাযোগ ব্যবস্থার বেশিরভাগ অংশ ধ্বংস হয়েছে।
ট্রাম্প বলেন, শুরুতে মার্কিন হামলাগুলোতে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তাঁর দাবি, সেই হামলাগুলো আগে তেহরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার কাছাকাছি ছিল।
ট্রাম্প দাবি করেন, চলমান যুদ্ধে ইরানের বিরুদ্ধে অসাধারণ সাফল্য পেয়েছে যুক্তরাষ্ট্র।
