ইরানের তেলক্ষেত্র লক্ষ্য করে প্রথমবারের মতো ইসরায়েলের হামলা

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৩:৫০

প্রথমবারের মতো ইরানের তেলক্ষেত্র ও তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী।

শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে ইসরায়েলি বিমানবাহিনী এ হামলা শুরু করে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তেহরানের তেল সংরক্ষণাগার ও রিজার্ভ লক্ষ্য করে হামলার ভিডিও ছড়িয়ে পড়তে দেখা গেছে।

ইসরায়েলের এই পদক্ষেপটির মাধ্যমে চলমান সংঘাতে এবার জাতীয় তেল শিল্পের অবকাঠামোও লক্ষ্যবস্তু হিসেবে ধরা হয়েছে, যা আগে কখনো ঘটেনি।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বলেছে, বর্তমান যুদ্ধ শুরু হওয়ার পর এবারই প্রথমবারের মতো ইসরায়েল ইরানের জাতীয় অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিল, ইরানের রাজধানীতে তারা নতুন বিস্তৃত হামলা শুরু করেছে। এর কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ হওয়া শুরু করে। যেখানে দেখা যায়্। ইরানের তেলক্ষেত্রতে বোমা ছোড়া হয়েছে।

 
ইত্তেফাক/এমএস