ইরাকের কুর্দিস্তানে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৪:৪৫

উত্তর ইরাকের কুর্দি অঞ্চলের ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বা ইরাকি কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে আল জাজিরার এক সংবাদদাতা জানিয়েছেন, বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার পর সেখানে বিমান বিধ্বংসী গোলাবর্ষণ শুরু হয়। ধারণা করা হচ্ছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে প্রতিহত করার চেষ্টা করছিল।

সূত্র: আল জাজিরা

 
ইত্তেফাক/এমএস