লেবাননে ইসরায়েলি হামলায় ৮৩ শিশুসহ অন্তত ৩৯৪ জন নিহত
ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১৮:৪২আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৮:৪২
ইসরায়েলি হামলায় হতাহতের বিষয়ে নতুন তথ্য দিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৯৪ জনে পৌঁছেছে, যাদের মধ্যে ৮৩ জন শিশু রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় অন্তত ১,১৩০ জন আহত হয়েছেন।