দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৯:৪৩

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর আল-জাজিরার। 

গত সপ্তাহে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘর্ষ পুনরায় শুরু হওয়ার পর এবং ইসরায়েল বিমান হামলা জোরদার করার পর এটি তাদের সেনাদের মধ্যে প্রথম প্রাণহানির ঘটনা।

ঘটনাটি কীভাবে ঘটেছে সে বিষয়ে সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানে হামলার পর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই ইসরায়েল-লেবানন সীমান্তজুড়ে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/এমএএস