দুর্দান্ত লড়াইয়ের পরও পিছিয়ে বাংলাদেশ 

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১৫:৫৭

এএফসি নারী এশিয়ান কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে গোল খেলেও হাল ছাড়েনি বাংলার মেয়েরা। শক্তির বিচারে অনেক এগিয়ে থাকা উজবেকিস্তানের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছে। তবে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয়েছে পিটার বাটলারের শিষ্যদের। 

সোমবার (৯ মার্চ) পার্থের র‍্যাকট্যাঙ্গুলার স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। বেশ দাপুটে ফুটবল খেলেছে উজবেকিস্তান। বাংলাদেশকে চাপে রেখে কয়েকবার রক্ষণে হানাও দেয় তারা। ডি বক্স ছেড়ে দলকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে হলুদ কার্ড দেখেন গোলরক্ষক মিলি।

May be an image of football, American football and text that says "116 115 CR 3:? 3 ভাং S ASIAN 20 23 17 8 10 ran"

একের পর এক আক্রমণে বাংলাদেশে চাপে রেখে ১০ মিনিটের মাথায় লিড নেয় উজবেকিস্তান। দারুণ এক আক্রমণ থেকে নিঁখুত ফিনিশিংয়ে উজবেকদের এগিয়ে দেন দিয়োরাখোন খাবিবুল্লায়েভা।

এরপর নিজেদের গুছিয়ে নেয় বাংলাদেশ। নিজেদের মধ্যে বেশ কয়েকটি পাস খেলে উজবেকিস্তানের রক্ষণে হানা দেয় বাংলার মেয়েরা। ম্যাচের ৩১ মিনিটে বক্সের বাইরে থেকে ঋতুপর্ণা চাকমা অসাধারণ শট নেন। তবে তা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন উজবেক গোলরক্ষক মাফতুনা জনিমকুলোভা। 

৪২ মিনিটে গোলের দারুণ সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। বক্সের ঢুকে কোহাতি কিসকুর জন্য সুযোগ তৈরি করে দিয়েছিলেন তহুরা। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি কোহাতি।

ইত্তেফাক/জেডএইচ