বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ১০ মার্চ ২০২৬, ১৭:৫৫

বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

১৭ বছর পেরিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, এই ১৭ বছর সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন বেগম খালেদা জিয়া। আমাদের একটা প্রধান দায়িত্ব তার জীবনী দেশের তরুণদের সামনে তুলে ধরা।

দেশে যখনই গণতন্ত্র হোঁচট খেয়েছে, তখনই খালেদা জিয়া এগিয়ে এসেছেন দাবি করে তিনি বলেন, ‘নারীদের ক্ষমতায়ন আজকে আরও এক ধাপ এগিয়ে গেছে ফ্যমিলি কার্ড উদ্বোধনের মাধ্যমে।’

গণতন্ত্র আমরা পেয়েছি। কিন্তু তা রক্ষা করা কঠিন মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের গণতন্ত্র বিনষ্ট করতে এরইমধ্যে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা সব দেশের সঙ্গে সম্পর্ক রাখব।

 

 
ইত্তেফাক/এনটিএম