আকাশসীমা লঙ্ঘনের বিরুদ্ধে ইরানকে তুরস্কের সতর্কবার্তা

আপডেট : ১০ মার্চ ২০২৬, ১৯:১৪

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় হাকান ফিদান জোর দিয়ে বলেন, তুরস্কের আকাশসীমা লঙ্ঘন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে জানানোর একদিন পর ফিদান আরাঘচিকে সতর্ক করে বলেন, এই ধরনের লঙ্ঘন মোকাবিলায় তুরস্ক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সূত্র জানায়, আগের ইরানি বক্তব্য পুনর্ব্যক্ত করে আরাঘচি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেন যে ক্ষেপণাস্ত্রগুলো ইরান থেকে নিক্ষেপ করা হয়নি এবং এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের প্রতিশ্রুতি দেন।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে তুরস্কের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এটি ছিল দ্বিতীয় ঘটনা।

ইত্তেফাক/এমএএস