ইসরায়েল ঐতিহাসিক স্থাপনায় হামলা চালাচ্ছে, ইউনেস্কো চুপ কেন, প্রশ্ন আরাঘচির

আপডেট : ১২ মার্চ ২০২৬, ২১:৫৪

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন, দেশটিতে ইসরায়েলের হামলায় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনার মধ্যে ১৪শ শতাব্দীর কিছু স্থাপনাও রয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে আব্বাস আরাঘচি দেশের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর ওপর হামলার বিষয়ে ইউনেস্কোকে মুখ খোলার আহ্বান জানান।

তিনি লিখেছেন, ‘যে শাসনব্যবস্থা এক শতাব্দীও টিকবে না, তারা প্রাচীন ইতিহাসসমৃদ্ধ জাতিগুলোকে ঘৃণা করবে— এটাই স্বাভাবিক। কিন্তু ইউনেস্কো কোথায়? তাদের নীরবতা গ্রহণযোগ্য নয়।’

ইত্তেফাক/এমএএস