ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১৫:২৯

সরকারবিরোধী নতুন কোনো বিক্ষোভ দমনে গত জানুয়ারির চেয়েও ‘আরও কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। খবর দ্য গার্ডিয়ানের।

শুক্রবার (১৩ মার্চ) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে এমন হুঁশিয়ারি দিয়েছে বিপ্লবী গার্ড।

হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, গত জানুয়ারিতে ইরানে হওয়া বিক্ষোভে ৭ হাজারেরও বেশি মানুষ নিহত হন। ইরান কর্তৃপক্ষ ওই বিক্ষোভের জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করা ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছিল।

কয়েকটি মানবাধিকার সংস্থা অভিযোগ করেছে, ইরানি নিরাপত্তা বাহিনী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণকে তাদের সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আসার এবং বর্তমান শাসনব্যবস্থা উৎখাতের আহ্বান জানিয়েছেন।

ইত্তেফাক/এমএএস