ইরানকে আরব দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১৯:৫০

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে প্রতিবেশী আরব দেশগুলোতে হামলা বন্ধ রাখতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনহামাস। একই সঙ্গে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা মোকাবিলায় আঞ্চলিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।

শনিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে এ আহ্বান জানায় হামাস। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইস্রাএল-আমেরিকা জোটের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর এটিই হামাসের প্রথম আনুষ্ঠানিক বিবৃতি।

বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, আন্তর্জাতিক রীতি ও আইনের আলোকে যেকোনো উপায়ে আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার রয়েছে ইরানের। তবে একই সঙ্গে তারা ইরানের প্রতি আহ্বান জানিয়েছে, যেন প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকে।

হামাস আরও বলেছে, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ হওয়া পুরো অঞ্চলের সামগ্রিক স্বার্থে অত্যন্ত জরুরি।

বলা হয়, মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট অক্ষশক্তির অন্যতম প্রধান অংশীদার হলো হামাস।

ইত্তেফাক/এসএ