সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চান্দা ভাই’ রাকিব হাসানের মৃত্যুর গুজব ছড়ানোর পর তিনি নিজেই একটি ভিডিও বার্তায় জানান, তিনি সুস্থ আছেন এবং কেউ গুজবে কান দেবেন না। ভিডিও বার্তায় তিনি উল্লেখ করেছেন, রাতের ঘটনায় অনেকে তাকে ফোন করেছেন, তবে সব ফোন ধরতে পারেননি, এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
রাকিব হাসান বোরহান উদ্দিন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি নামে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে কনটেন্ট নির্মাণ করেন। চাঁদা নিয়ে ভিডিও বানানোর জন্য তিনি ‘চান্দা ভাই’ নামেও পরিচিত।
এর আগে রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে রাকিবুল ইসলাম নামের এক তরুণ নিহত হন। তার নামের মিল থাকার কারণে অনেকেই ভুল করে ‘চান্দা ভাই’ রাকিবকে নিহত ভেবে গুজব ছড়ান।
উল্লেখ্য, গুলিতে নিহত রাকিবুল ইসলাম ভোলা সদর উপজেলার চৌমুহনী গ্রামের বাসিন্দা, তার বাবার নাম তারিকুল ইসলাম খোকন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের কর্মচারী ছিলেন এবং পরিবার নিয়ে রাজধানীর নিমতলী নাজিম উদ্দিন রোড এলাকায় বসবাস করতেন।

