ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

‘যুক্তরাষ্ট্র–ইসরায়েল ভালো শিক্ষা পেয়েছে, ইরান যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত’

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ২০:২৮

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে যতদূর প্রয়োজন যুদ্ধ চালিয়ে যেতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সোমবার (১৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। খবর আল-জাজিরার।

আরাঘচি বলেন, তেহরান দেখিয়ে দিয়েছে তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত—সেটা যত দূর প্রয়োজন হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মনে করি এখন তারা (যুক্তরাষ্ট্র–ইসরায়েল) একটি ভালো শিক্ষা পেয়েছে এবং বুঝেছে, তারা কেমন জাতির বিরুদ্ধে লেগেছে। ইরানিরা এমন এক জাতি যারা আত্মরক্ষা করতে দ্বিধা করে না; যারা প্রস্তুত থাকে যে কোনো স্থানে যুদ্ধ চালিয়ে যেতে যত দূর পর্যন্ত তা প্রয়োজন হয়।’

ইত্তেফাক/এমএএস