চুয়াডাঙার দামুড়হুদায় জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় এবং সরকারি ওষুধ অবৈধভাবে বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার ডুগডুগি বাজার ও জয়রামপুর এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে মোকাররিম হোসেনের ‘হোসেন ড্রাগ হাউস’-কে ১০ হাজার টাকা এবং সরকারি ওষুধ বিক্রির দায়ে সুলতান মাহমুদের ‘সুলতান ফার্মেসি’-কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় প্রতিষ্ঠান থেকে মোট ২৫ হাজার টাকা আদায় করা হয়েছে।
