মার্কিন-ইসরায়েলি হামলা

আইআরজিসির বাসিজ বাহিনীর প্রধান নিহতের খবর জানালো ইরান

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৪:২৮

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের অন্যতম শাখা বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলেইমানির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে আইআরজিসি জানিয়েছে, ‘আমেরিকান-জায়নবাদী শত্রু’ বাহিনীর এক হামলায় তিনি নিহত হয়েছেন।

গোলামরেজা সোলেইমানি গত ছয় বছর ধরে বাসিজ বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন এবং দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা কার্যক্রমের তদারকি করতেন।

আইআরজিসি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, বাসিজ বাহিনীর কাঠামো আধুনিকায়ন এবং আর্তমানবতার সেবায় তার ভূমিকা ছিল অনন্য ও কৌশলগত।

বিবৃতিতে আরও বলা হয়, সোলেইমানির এই ‘কাপুরুষোচিত হত্যাকাণ্ড’ প্রমাণ করে যে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চলমান সর্বাত্মক যুদ্ধে বাসিজ বাহিনী কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে এই বাহিনীর অবদান শত্রুপক্ষকে ভাবিয়ে তুলেছে বলেই এই হামলা চালানো হয়েছে।

ইত্তেফাক/এনএন