রিপোর্ট করে পরদিনই মাঠে নামলেন বাংলাদেশ দলের ফুটবলাররা। দল চূড়ান্ত করার অনুশীলন শুরু হয়েছে বসুন্ধরা কিংসের মাঠে। আগের গভীর রাতে ঢাকায় এসেছেন সামিত সোম। বিশ্রাম নিয়েই গতকাল অনুশীলনে নেমেছেন তিনি। চিলমুডে রয়েছেন। দেশের জন্য কিছু করার লক্ষ্য।
হ্যাভিয়ের কাবরেরা মাঠে গিয়ে খেলা দেখে খেলোয়াড় পছন্দ করেন না-এমন একটা বদনাম তার আছে। গত চার মাসে একবার মাঠে গিয়ে খেলা দেখেছেন। এ সব নিয়ে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে প্রশ্ন করা হয়েছিল। জামাল ভূঁইয়া বলেন, 'আমি তো প্লেয়ার। ফুটবল খেলি। সিদ্ধান্ত গ্রহণ করি না। এই প্রশ্ন আমাকে কেন করছেন।'

হলুদ কার্ডের কারণে রাকিব এবং তপু বর্মন খেলতে পারছেন না এশিয়া কাপ ফুটবলে সিঙ্গাপুরের বিপক্ষে। এই দুই ফুটবলার হংকংয়ের বিপক্ষে হলুদ কার্ড পেয়েছিলেন। তারা দুজনই দলের গুরুত্ব ফুটবলার। তপু রক্ষণভাগে এবং রাকিব আক্রমণভাগে।
জামাল ভূঁইয়া তাদের অনুপস্থিতি অনুভব করছেন কি না? জামাল বললেন, 'অফকোর্স মিস করব। দুই জন টিমের জন্য বড় প্রোফাইনাল। রাকিব দ্রুত গতির ফুটবলার। আমার কাছে মনে হয় সে দক্ষিণ এশিয়ার মধ্যে সেরা। আমরা তো মিস করব। দুর্ভাগ্যজনক হলে আমরা তপু রাকিবকেও মিস করব।' বাংলাদেশ ফুটবল দল ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। ৩১ মার্চ এশিয়ান কাপ ফুটবলে নিয়মরক্ষার শেষ ম্যাচ খেলবে।

