রাউন্ড ষোলোর প্রথম লেগে গোল্ডেন হর্নে লিভারপুলের জাহাজ ডুবিয়ে দিল মারিও লেমিনা ও গ্যাব্রিয়েল সারারা। তুর্কি ক্লাব গালাতাসারের ঘরের মাঠে স্বাগতিকদের কাছে ১-০ গোলের হারের ক্ষত নিয়ে মাঠ ছেড়েছিল লিভারপুল।
ইস্তাম্বুলের পর গালাতাসারের মিশন এবার লিভালপুল জয়। সেই লক্ষ্যে আজ রাত ২টায় অ্যানফিল্ডে সালাহ, ম্যাক আলিস্টারদের বিপক্ষে মাঠে নামবে গালাতাসারে। অ্যানফিল্ড নিস্তব্ধ করে জয় নিয়ে মাঠ ছাড়তে পারলে প্রথমবারের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলার রেকর্ড গড়বে তুরস্কের ক্লাব গালাতাসারে।
অন্যদিকে প্রথম লেগের ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে শেষ সময়ে লামিনে ইয়ামালের ১-১ গোলে ড্র করে ইংলিশ তল্লাট ছাড়া বার্সার চোখ কোয়ার্টার ফাইনালে। আজ রাত ২টায় ক্যাম্প ন্যুতে নিউক্যাসলের বিপক্ষে মাঠে নামবে কাতালানরা। শক্তি, সামর্থ্য-সব দিক থেকে এগিয়ে আছে স্বাগতিকরা।
এছাড়াও প্রথম লেগে রিয়াদ মেট্রোপলিটানোতে টটেনহ্যামকে নিয়ে ছেলেখেলা করেছিল দিয়েগো সিমিওনের শিষ্যরা। মাঠ ছেড়েছিল ৫-২ গোলের বড় জয় নিয়ে। ফলে কোয়ার্টার ফাহানালে এক পা রেখে আজ রাত ২টায় লন্ডনে স্বাগতিদের বিপক্ষে মাঠে নামবে অ্যাতলাটিকো মাদ্রিদ।
স্পেনের রাজধানীর ক্লাব অ্যাতলাটিকোর মতোই শেষ আটে এক পা রেখে আতালান্টার বিপক্ষে মাঠে নামবে বায়ান মিউনিখ। লেগে চ্যাম্পিয়নস লিগে টিকে থাকা একমাত্র ইতালিয়ান ক্লাব আতালান্টার বিপক্ষে প্রথম লেগে ৬-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছিল জার্মান জায়ান্টরা। আজও ফেভারিটের তকমা গায়ে লাগিয়ে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ।

