কমতে শুরু করেছে যমুনা সেতু মহাসড়কের যানজট

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৫

অতিরিক্ত যানবাহনের চাপ ও মহাসড়কের বিভিন্ন জায়গায় যানবাহন বিকল হওয়ায় মাঝরাত থেকে ঢাকা–টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যানজটের সৃষ্টি হয়েছে। তবে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে।

মহাসড়কের সল্লা থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয় রাতে। ভোগান্তিতে পড়ে ঈদে ঘরমুখো মানুষ। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সকাল ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

টাঙ্গাইল পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার গণমাধ্যমকে বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ, মহাসড়কে যানবাহন বিকল হয়ে পড়ায় রাত থেকে ভোর পর্যন্ত এ ধীর গতির সৃষ্টি হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সকাল ৭টার দিকে অনেকটা স্বাভাবিক হয়ে আসে।

সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত ১২টা পর্যন্ত যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়েছে।

 

ইত্তেফাক/এনএ