ঘরমুখো যাত্রীদের চাপ থাকলেও চিরচেনা যানজট নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১৫:১৭

‎পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকেই পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে নারায়ণগঞ্জ ছাড়ছেন হাজারো মানুষ। 

এতে যানবাহনের চাপ প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বড় ধরনের কোনো যানজটের খবর পাওয়া যায়নি। এতে স্বস্তিতে ঈদযাত্রা করতে পারছেন যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, সরকার কর্তৃক ঘোষিত ছুটির প্রথম দু’দিনের তুলনামূলক আজ তৃতীয়দিনে ঘরমুখো মানুষের অধিক চাপ রয়েছে। গন্তব্যে পৌঁছাতে অসংখ্য মানুষ টিকিট কাউন্টারগুলোতে ভিড় করছেন।

‎এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, ঈদযাত্রায় মানুষের ভোগান্তি এড়াতে টাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত ১২৪ পুলিশ সদস্য কাজ করছে। মানুষের জানমালের নিরাপত্তায় আমাদের কোনো প্রকার গাফিলতি নেই। আশা করছি যানজটের কোনো রকম ভোগান্তি ঘটবে না।

ইত্তেফাক/এনটিএম