ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। মৃতের নাম হাবিবুর রহমান (২১)। তার পিতার নাম কালাম মাতাব্বর। তার বাড়ি ফরিদপুরের তজাবপুরে।
জানা গেছে, গত ৩১ জুলাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতাল ভর্তি হন হাবিবুর। আজ মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর সোয়া দুইটার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃতের মামা আনোয়ার হোসেন জানান, ৮/১০ দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে আজ দুপুরে মারা যায় হাবিবুর।
আরো পড়ুন: ফখরুলসহ চার নেতাকে ৬ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
ইত্তেফাক/এমআই
