বিশ্ব সুখী দিবস উপলক্ষে প্রকাশিত ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট-২০২৬’-এ টানা নবমবারের মতো সুখী দেশের শীর্ষস্থান দখল করেছে ফিনল্যান্ড।
শুক্রবার (২০ মার্চ) প্রকাশিত এই প্রতিবেদনে ১৪৭টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩৪তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পেছনে কেবল যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানই রয়েছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিয়িং রিসার্চ সেন্টার, গ্যালাপ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্কের যৌথ উদ্যোগে এই প্রতিবেদনটি তৈরি করা হয়। মূলত মাথাপিছু জিডিপি, সামাজিক সুরক্ষা, গড় আয়ু, ব্যক্তিগত স্বাধীনতা, উদারতা এবং দুর্নীতির হারের মতো গুরুত্বপূর্ণ মানদণ্ড বিবেচনা করে দেশগুলোকে মূল্যায়ন করা হয়।
এবারের প্রতিবেদনের জন্য ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত সংগৃহীত তথ্যের গড় বিশ্লেষণ করা হয়েছে।
প্রসঙ্গত, প্রতি বছর ২০ মার্চ বিশ্ব সুখী দিবস বা হ্যাপিনেস ডে পালিত হয়। ২০১২ সালের জুনে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত হয় দিবসটি। বিশ্ব সুখী দিবসের লক্ষ্য মানুষকে তাদের জীবনে সুখ এবং সুস্থতার গুরুত্ব উপলব্ধি করানো।
বিশ্বের শীর্ষ ১০টি সুখী দেশের তালিকায় যথাক্রমে রয়েছে-
১. ফিনল্যান্ড
২. ডেনমার্ক
৩. আইসল্যান্ড
৪. সুইডেন
৫. নেদারল্যান্ডস
৬. কোস্টারিকা
৭. নরওয়ে
৮. ইসরায়েল
৯. লুক্সেমবার্গ
১০. মেক্সিকো

