এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী

আপডেট : ২১ মার্চ ২০২৬, ১২:৫৯

এবারের ঈদে চাঁদাবাজি কমেছে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২১ মার্চ) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামে ঈদের নামাজ শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে আমাদের উদ্বেগ আছে তবে সেই তুলনায় আমরা শান্তিপূর্ণভাবে ঈদ পালন করতে পেরেছি বলে জানান আইনমন্ত্রী।

আমরা সমস্ত দুর্বৃত্তায়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছি জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, আমরা আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যে প্রত্যয় নিয়ে এসেছি তা আমরা পালন করবো।

 
ইত্তেফাক/এনটিএম