চোটের কারণে প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেলেন অ্যালিসন 

আপডেট : ২১ মার্চ ২০২৬, ১৫:৪৪

চোটের কারণে ব্রাজিলের প্রীতি ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার। বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

তবে অ্যালিসন চোট কতটা গুরুতর, তা জানায়নি সিবিএফ। দুটি প্রীতি ম্যাচের জন্য অ্যালিসনের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন করিন্থিয়ান্স গোলরক্ষক হুগো সৌজাকে দলে ডাকা হয়েছে।

বাংলাদেশ সময় ২৬ মার্চ রাতে প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের ফক্সবরোয় জিলেট স্টেডিয়ামে ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল। ১ এপ্রিল বাংলাদেশ সময় ভোরে ফ্লোরিডায় ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে দ্বিতীয় প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

চলতি মৌসুমের প্রায় পুরো সময় ফিটনেস সমস্যায় ভুগছেন ৩৩ বছর বয়সী অ্যালিসন। চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো প্রথম লেগে গালাতাসারাইয়ের বিপক্ষে লিভারপুলের হারের ম্যাচে খেলতে পারেননি। এর আগে গত বছর অক্টোবর থেকে নভেম্বরে ফিটনেস সমস্যার কারণে লিভারপুলের হয়ে ১২ ম্যাচে খেলতে পারেননি এই ব্রাজিলিয়ান গোলরক্ষক।

ইত্তেফাক/জেডএইচ