ঈদের দিনে বিয়ের খবর দিলেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা

আপডেট : ২১ মার্চ ২০২৬, ১৯:০৪

বিয়ে করেছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। ঈদের দিনে ভক্তদের এই সুখবরটি দিয়েছেন তিনি। শনিবার (২১ মার্চ) দুপুরে নিজের ফেসবুকে বিয়ের কথা জানান এই অভিনেত্রী। 

বরের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে নীলাঞ্জনা নীলা লিখেছেন, ‘আনন্দের সাথে জানাচ্ছি যে আমি ও কাউসার মাহমুদ গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি।’

তিনি আরও লেখেন, ‘দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার পর দুই পরিবারের সম্মতিতে আমরা আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। অনুষ্ঠানটি ঘনিষ্ঠ পারিবারিক পরিবেশে সীমিত আয়োজনে সম্পন্ন হয়েছে। আমরা আমাদের এই নতুন পথচলার জন্য সকলের দোয়া, ভালোবাসা ও শুভকামনা কামনা করছি, যেন আগামী জীবন পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও শান্তিতে পরিপূর্ণ হয়।’

‘গহীন বালুচর’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় লাক্স তারকা নীলাঞ্জনা নীলার। সাত বছর পর ২০২৪ সালে ‘শ্যামা কাব্য’ দিয়ে আবার প্রেক্ষাগৃহে ফেরেন তিনি।

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন