‘সংবেদনশীল তথ্য’ বিদেশি গণমাধ্যমে পাঠানোর অভিযোগে ২৫ জন গ্রেপ্তার ইরানে

আপডেট : ২১ মার্চ ২০২৬, ২২:০০

ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে সংবেদনশীল স্থাপনার খবর ও ছবি বিদেশি গণমাধ্যমে পাঠানোর অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানায়, প্রদেশটির পুলিশ প্রধানের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, আটক ব্যক্তিরা শত্রুপক্ষীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্য ও ছবি সরবরাহ করছিলেন।

চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইরানি কর্তৃপক্ষ নাগরিকদের বারবার সতর্ক করে আসছে, যেন তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত বলে বিবেচিত কোনো গোষ্ঠী বা মাধ্যমে সহযোগিতা না করে।

ইত্তেফাক/কেএইচ