কাতারে হেলিকপ্টার বিধ্বস্তে তুরস্কের ২ সামরিক কর্মকর্তা নিহত 

আপডেট : ২২ মার্চ ২০২৬, ১৬:৫৪

কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় এবার সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে একজন তুর্কি সৈন্য ও তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান আসেলসানের দুই কর্মী রয়েছেন। এছাড়া দুর্ঘটনায় কাতারের সশস্ত্র বাহিনীর চার সদস্যও নিহত হয়েছেন বলে জানানো হয়।

এর আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, দুর্ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। তবে তুরস্কের সর্বশেষ তথ্যে নিশ্চিত হওয়া গেছে, হেলিকপ্টারটিতে থাকা সাতজনই নিহত হয়েছেন।

দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। কাতার কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইত্তেফাক/কেএইচ